*আজকের তাজা খবর - ১১ই সেপ্টেম্বর
*১. ব্যাঙ্ক ধর্মঘট:* আজ সারাদেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। SBI জানিয়েছে শাখায় কাজে সমস্যা হতে পারে। ATM, UPI, YONO, নেট ব্যাঙ্কিং চালু থাকবে।
২. আবহাওয়া: কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ মেঘলা, ১-২ পশলা বৃষ্টি হতে পারে। ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা।
৩. মেট্রো বিভ্রাট: দুপুরে কলকাতা মেট্রো হঠাৎ থমকে যায়। মহানায়ক উত্তম কুমার থেকে কাটা সার্ভিসে মেট্রো চলে অনেকক্ষণ।
৪. ফুটবল: কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে বড় জয় ইস্টবেঙ্গলের।
৫. SSC মামলা:
আলিপুর CBI কোর্টে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ, অঙ্কিতা হাজির। তিনজনেই নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন
Thank you visit again